এশিয়ামোটরসাইকেল রেস করতে গিয়ে প্রাণ গেল দুই বন্ধুর

মোটরসাইকেল রেস করতে গিয়ে প্রাণ গেল দুই বন্ধুর

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া

কুষ্টিয়ার ভেড়ামারায় বেপরোয়া গতিতে ‘মোটরসাইকেল রেস’ করতে গিয়ে দুই বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ১৬ দাগ এলাকায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তারা মারা যান।

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জয়দেব কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত দুই যুবক হলেন- জেলার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গ্রামের সরদারপাড়া নিপলু হোসেনের ছেলে মাহিন হোসেন (২০) ও মথুরাপুর গ্রামের কুরবান আলীর ছেলে সিয়াম হোসেন (২০)। তারা দুইজনই বন্ধু।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাহিন ও সিয়ামসহ তারা ১৫ থেকে ২০ জন বন্ধু অন্তত ১০টি মোটরসাইকেল নিয়ে রেস করছিল। তারা রেস করতে করতে ভেড়ামারার লালন শাহ সেতু থেকে কুষ্টিয়ার দিকে আসছিল। এ সময় লালন শাহ সেতুগামী বিপরীতমুখী পিকআপ ভ্যানের সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই মাহিন নিহত হন। গুরুতর আহত অবস্থায় সিয়ামকে হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়। ভেড়ামারা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জয়দেব কুমার সরকার বলেন, মোটরসাইকেল রেস করতে গিয়ে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। ঘাতক গাড়ির চালক পালিয়ে গেছে। তাকে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।

তিনি আরও জানান, দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গেছে। পরিবারের কোনো অভিযোগ নেই। বিনা ময়নাতদন্তে তাদের দাফন সম্পন্ন করবে পরিবার।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার বলেন, মোটরসাইকেলটি লালন শাহ ব্রিজ থেকে আসছিল আর পিকআপ লালন শাহ ব্রিজের দিকে যাচ্ছিল।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে চার বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ আগস্ট)...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

বিশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

এ সম্পর্কিত আরও পড়ুন