এশিয়াট্রাম্পের শুল্কে হুমকির মুখে ভারতের রপ্তানি

ট্রাম্পের শুল্কে হুমকির মুখে ভারতের রপ্তানি

প্রবাস ডেস্ক

ভারতের পণ্যের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ২৫ শতাংশ শুল্ক কার্যকর হচ্ছে আগামী ৭ আগস্ট থেকে। ফলে দেশটির রপ্তানি খাতে বড় ধাক্কা লাগতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় ভারতের দেশীয় ব্র্যান্ড গড়ে তোলা ও প্রচারে রপ্তানিকারকদের উৎসাহিত করছে মোদী সরকার।

একজন সরকারি কর্মকর্তা ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমসকে বলেন, আমদানি ভর্তুকির শৃঙ্খল থেকে বের হয়ে আসতে হলে ভারতীয় রপ্তানিকারকদের নিজেদের ব্র্যান্ড গড়ে তোলা ও তা প্রচার করা জরুরি। এজন্য রপ্তানি প্রচার পরিষদগুলোর সঙ্গে ইন্ডিয়া ব্র্যান্ড ইকুইটি ফাউন্ডেশনের (আইবিইএফ) যৌথ উদ্যোগে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া ছোট রপ্তানিকারকদের জন্য এক্সপোর্ট ইন্সপেকশন কাউন্সিলের পরীক্ষণ ফি কমানোর বিষয়টিও বিবেচনা করছে সরকার, যাতে শুল্কের প্রভাব কিছুটা হলেও কমে।

প্রতিযোগী দেশগুলোর মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, ভিয়েতনাম ও তুরস্কের ওপর যুক্তরাষ্ট্রে আমদানিকৃত পণ্যে শুল্কহার ১৫ থেকে ২০ শতাংশের মধ্যে, যা ভারতের তুলনায় অনেক কম। এতে ভারতের রপ্তানির এক বিশাল অংশ (প্রায় ৮৫ বিলিয়ন ডলার) চাপে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিশেষ করে ভারতীয় টেক্সটাইল খাত উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। দেশটি এ খাতে প্রায় চার বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে।

এমন পরিস্থিতিতে, সামুদ্রিক খাদ্যপণ্যসহ কিছু রপ্তানি খাতে কর্মসংস্থানের সঙ্গে যুক্ত প্রকল্প চালুর প্রস্তাব চেয়েছে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। ইকুয়েডরের চিংড়ি রপ্তানিতে ১৫ শতাংশ শুল্ক সুবিধা থাকায় ভারতীয় রপ্তানিকারকরা সেখানে প্রতিযোগিতার মুখে পড়ছেন।

এমএসএমই (ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ) রপ্তানিকারকদের জন্য সুদ ভর্তুকি ফিরিয়ে আনার বিষয়টিও বিবেচনা করছে ভারত সরকার। খাদ্যপণ্য রপ্তানিতে প্রয়োজনে গম ও চাল নির্দিষ্ট মূল্যে সরবরাহে প্রস্তুত রয়েছে ফুড করপোরেশন অব ইন্ডিয়া, এমনটিও জানিয়েছেন এক খাদ্যপণ্য রপ্তানিকারক।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে চার বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ আগস্ট)...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

বিশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

এ সম্পর্কিত আরও পড়ুন