আমেরিকাব্রিকস সম্মেলনে গর্জে উঠল ইরান

ব্রিকস সম্মেলনে গর্জে উঠল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ব্রাজিলের রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত ১৭তম ব্রিকস সম্মেলনে এ নিন্দা জানান তিনি। খবর শাফাক নিউজের।

তিনি বলেন, এই হামলা শুধু ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেনি, বরং বৈশ্বিক স্থিতিশীলতাকেও হুমকির মুখে ফেলেছে।

আরাগচি জানান, মার্কিন-ইসরায়েলি যৌথ হামলায় এখন পর্যন্ত ৬,০০০ এর বেশি বেসামরিক নাগরিক নিহত বা আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি, পরমাণু স্থাপনা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, ইরানের বেসামরিক পরমাণু স্থাপনায় হামলা আন্তর্জাতিক আইন ও পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণ চুক্তি (এনপিটি) লঙ্ঘন করেছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজ্যুলেশন ২২৩১-এর আওতায় এসব স্থাপনা আন্তর্জাতিক সুরক্ষার অন্তর্ভুক্ত বলে তিনি উল্লেখ করেন।

আরাগচি বলেন, গাজা ও দখলকৃত আরব ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসন থেকে দৃষ্টি সরাতেই তেহরানের ওপর এই হামলা চালানো হয়েছে। তিনি অভিযোগ করেন, পশ্চিমা মিত্রদের সমর্থনে ইসরায়েল দায়মুক্তির সংস্কৃতি বজায় রেখেছে এবং আন্তর্জাতিক জবাবদিহি বাধাগ্রস্ত করেছে।

তিনি দৃঢ় কণ্ঠে বলেন, আমার জনগণ তাদের মাতৃভূমি রক্ষায় অবিচল ও প্রতিজ্ঞাবদ্ধ ছিল। প্রতিরোধের মাধ্যমেই এই হামলা থেমে গেছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, ভবিষ্যতে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে দেশটি সর্বশক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তুলবে এবং ইসরায়েলের কথিত যুদ্ধাপরাধের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি পদক্ষেপও গ্রহণ করবে।

বিশ্ব সম্প্রদায় ও বহুপাক্ষিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়ে আরাগচি বলেন, আন্তর্জাতিক আইন রক্ষায় এবং দায়মুক্তির বিরুদ্ধে অবস্থান নিতে হবে। তিনি শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ব্রিকস সদস্যদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন