এশিয়াভারত নিয়ে গাড়িচালকের সঙ্গে তর্ক, পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশিকে ফেরত

ভারত নিয়ে গাড়িচালকের সঙ্গে তর্ক, পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশিকে ফেরত

প্রবাস জার্নাল ডেস্ক

ভারতকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে এক বাংলাদেশি নাগরিকের ভিসা বাতিল করে দেশ ফেরত পাঠিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। গত মঙ্গলবার (২৫ মার্চ) পশ্চিমবঙ্গের কোচবিহারের চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় ঘটেছে এই ঘটনা।

জানা যায়, কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধা স্থলবন্দর দিয়ে ফরেনার রিজিওনাল অফিসিয়াল বা এফআরও ভিসা নিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেন মোহাম্মদ আজাদুর রহমান। তার বাড়ি বাংলাদেশের মাগুরা জেলায়।

আজাদুর রহমানের ছেলে শিলিগুড়িতে পড়াশোনা করেন। পরীক্ষা শেষ হয়ে যাওয়ায় ছেলেকে নিতেই পশ্চিমবঙ্গে এসেছিলেন তিনি। ভারতে প্রবেশের পর চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন থেকে বেরিয়ে শিলিগুড়িতে যাওয়া জন্য ট্যাক্সি স্ট্যান্ডে যান এবং একটি অটোরিকশায় ওঠেন।

অভিযোগ উঠেছে, অটোরিকশায় বসে ভারতবিরোধী মন্তব্য করতে থাকেন আজাদুর রহমান। এ নিয়ে চালকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তিনি। শিগগির অন্য রিকশাচালক এবং স্থানীয়রা তাকে ঘিরে ধরেন এবং ক্ষমা চাইতে বলেন।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। পরে তারা আজাদুর রহমানকে মেকলিগঞ্জ থানায় নিয়ে যায়। কিন্তু ক্ষুব্ধ লোকজন থানার সামনেও জড়ো হতে থাকেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আজাদুর রহমানকে চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টে নিয়ে যায় এবং সেখান থেকে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

চ্যাংড়াবান্ধা চেকপোস্টের কর্মকর্তা সুরজিৎ বিশ্বাস বলেন টাইমস অব ইন্ডিয়াকে বলেন, মেখলিগঞ্জ থানার পুলিশ আজাদুর রহমানকে আমাদের কাছে নিয়ে আসে। এরপর আমরা তাকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন