এশিয়া‘আওয়ামী লিগ’ নামে নতুন দলের নিবন্ধন চেয়ে ইসিতে আবেদন

‘আওয়ামী লিগ’ নামে নতুন দলের নিবন্ধন চেয়ে ইসিতে আবেদন

ঢাকা অফিস: ‘আওয়ামী লিগ’ নামে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছে উজ্জল রায় নামে এক ব্যক্তি। সোমবার (২৪ মার্চ) নির্বাচনের সচিব বরাবর নিবন্ধন আবেদন জমা দেয় ওই ব্যক্তি।

নতুন এ দলের প্রধান উজ্জ্বল রায়, যিনি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। তার বাবার নাম নরেশ চন্দ্র রায়, মা পারুল রায়।

নিবন্ধন আবেদনে দেখা যায়, ‘আওয়ামী লিগ’ নামে রাজনৈতিক দল হিসেবে আবেদন করেছেন তিনি। প্রতীক হিসেবে নৌকা অথবা ইলিশ চেয়েছেন আবেদনকারী। এই দলের প্রধান কার্যালয় ‘বঙ্গবন্ধু এভিনিউ’ উল্লেখ করেছেন। দলটি গঠনের তারিখ দেওয়া হয়েছে সোমবার (২৪ মার্চ) এবং এই দলের কমিটির মেয়াদ ৩০ এপ্রিল শেষ হবে বলে জানিয়েছে। তবে কোন সালের ৩০ এপ্রিল এ দলের কমিটির মেয়াদ শেষ হবে তা উল্লেখ করেনি।

উজ্জ্বল রায় বলেন, ফুলবাড়ী-পার্বতীপুর নিয়ে গঠিত দিনাজপুর-৫ আসনে আমি ভোট করতে চাই। সাম্প্রদায়িক সম্মেলনের সভাপতি হিসেবে আগে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে চেয়েছি। তিনি যদি দেখা করতেন তাহলে এলাকার সমস্যাগুলোর সমাধান হতো। আর এখন তো তিনিই নেই। তাই আবেদন করেছি।

আবেদনে তিনি নিবন্ধনের শর্ত পূরণের অংশ হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমানকে (ফিজার) সপ্তম সংসদ নির্বাচনে নির্বাচিত হিসেবে উল্লেখ করেছেন। এ বিষয়ে উজ্জ্বল রায় বলেন, এটা যে কি করে হলো বুঝতে পারছি না। তিনি তো নেই। আগে ছিলেন তাই উল্লেখ করেছি।

নির্বাচন কমিশন নতুন দলগুলোকে নিবন্ধন দিতে গণবিজ্ঞপ্তি দিয়েছে। আগামী ২০ এপ্রিল আবেদন করার শেষ সময়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে চার বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ আগস্ট)...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

বিশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

এ সম্পর্কিত আরও পড়ুন