আমেরিকাপাকিস্তানি ভুয়া পাসপোর্ট নিয়ে যুক্তরাষ্ট্রে ধরা ভারতীয় নাগরিক

পাকিস্তানি ভুয়া পাসপোর্ট নিয়ে যুক্তরাষ্ট্রে ধরা ভারতীয় নাগরিক

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানি পরিচয় ব্যবহার করে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করার সময় ধরা পড়েছেন এক ভারতীয় নাগরিক। পরে তাকে ভারতে ফেরত পাঠিয়ে মার্কিন কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৪ মার্চ) টাইমস অফ ইন্ডিয়ার বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, তার নাম এসি প্যাটেল। তিনি মোহাম্মদ নাজির হুসেন নাম ধারণ করে যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা করেন। মার্কিন কর্তৃপক্ষ তার প্রতারণা ধরতে পেরে তাকে ভারতে ফেরত পাঠায়।

গত ১২ ফেব্রুয়ারি একটি ফ্লাইটে দিল্লি বিমানবন্দরে পৌঁছান প্যাটেল। সেখানে পৌঁছানোর পর তার সমস্যা আরও বেড়ে যায়। দিল্লি পুলিশ তাকে ছদ্মবেশ ধারণ করা এবং পাসপোর্টের অপব্যবহার করে প্রতারণার অভিযোগে গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদের সময় প্যাটেল স্বীকার করেন, তিনি দুবাইয়ের একজন এজেন্টকে অর্থ দিয়ে জাল পরিচয়পত্র সংগ্রহ করেছিলেন। ২০১৬ সালে মেয়াদোত্তীর্ণ ভারতীয় পাসপোর্ট নবায়ন করার পরিবর্তে তিনি মানব পাচারকারীদের দ্বারস্থ হন; যারা দুবাই হয়ে তার অবৈধ ভ্রমণের ব্যবস্থা করে।

গত মাসে একই রকম একটি ঘটনায় কর্তৃপক্ষ ভারতীয় পাসপোর্ট পেতে জাল পরিচয়পত্র ব্যবহার করার অভিযোগে একজন গুজরাটি ব্যক্তিকে গ্রেফতার করেছিল।

তার নাম করণ জয়ন্তী ট্যান্ডেল। তিনি প্রথমে মুম্বাইয়ের ঠিকানা ব্যবহার করে রমেশ ট্যান্ডেলের ভুয়া পরিচয় দিয়ে ভারতীয় পাসপোর্ট সংগ্রহ করেছিলেন। পরে পর্তুগিজ পাসপোর্টের জন্য আবেদন করার সময়, তিনি পরস্পরবিরোধী তথ্য প্রদান করেন। যার ফলে তদন্ত শুরু হয়। কর্মকর্তারা আবিষ্কার করেন যে, তিনি এরইমধ্যে পর্তুগিজ নাগরিকত্ব অর্জন করেছেন এবং তার খালাকে পর্তুগালে বসবাসের সুযোগ করে দেয়ার জন্য তার পরিচয় ভুলভাবে উপস্থাপন করেছেন।

জিজ্ঞাসাবাদের সময় ট্যান্ডেল প্রতারণার কথা স্বীকার করেন। কর্তৃপক্ষের ধারণা, তিনি উভয় দেশ থেকে দ্বৈত সুবিধা অর্জনের চেষ্টা করেছিলেন, যা ভারতীয় আইন অনুসারে অবৈধ।

জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় ফিরে আসার পর মার্কিন কর্তৃপক্ষ অবৈধ ভারতীয় অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। গত মাসেই ৭৪ জন গুজরাটিসহ ভারতীয়দের নিয়ে চারটি বিমান ভারতে অবতরণ করে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন