এশিয়াকুয়ালালামপুরে রমজানের বিশেষ আলোচনা সভায় মিজানুর রহমান আজহারী

কুয়ালালামপুরে রমজানের বিশেষ আলোচনা সভায় মিজানুর রহমান আজহারী

প্রবাস জার্নাল ডেস্ক

পবিত্র রমজানের প্রথম দিন (২ মার্চ) মালয়েশিয়ায় বিশেষ আলোচনা সভায় অংশ নিয়েছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ড. মিজানুর রহমান আজহারী।

কুয়ালালামপুরে বাংলাদেশি মুসলিম কমিউনিটি মালয়েশিয়ার আয়োজনে ‘রমাদান এন্ড কুরআনিক রিফ্লেকশনস’ এ প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন তিনি।

কুরুস হোটেলের গ্র্যান্ড বলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে ড. মিজানুর রহমান আজহারী তার আলোচনায় সূরা আদ-দুহা-এর তাফসির তুলে ধরেন, যেখানে আল্লাহ তায়ালার করুণা, পথনির্দেশনা ও নবিজি (সা.) এর প্রতি ভালোবাসার বার্তা স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।
আলোচনায় তিনি কুরআনের দৃষ্টিতে ধৈর্য, কৃতজ্ঞতা এবং আল্লাহর ওপর ভরসার গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন।

রমজানের মাহাত্ম্য ও আত্মশুদ্ধির বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি মুসলিমদের অংশগ্রহণ ছিল লক্ষণীয়। বক্তব্য শেষে ড. মিজানুর রহমান আজহারী দোয়া পরিচালনা করেন, যেখানে তিনি সমগ্র মুসলিম উম্মাহ এবং বাংলাদেশের জন্য শান্তি, কল্যাণ ও উন্নতির দোয়া করেন।

এছাড়াও, অনুষ্ঠানে বাংলাদেশি মুসলিম কমিউনিটি মালয়েশিয়ার পক্ষ থেকে সংগঠনের কো-অর্ডিনেটর মোহাম্মদ মোরাদ হোসেন বিগত কিছু উল্লেখযোগ্য সামাজিক ও মানবিক কার্যক্রম দর্শকদের সামনে তুলে ধরেন। তিনি জানান, সংগঠনটি মালয়েশিয়ায় স্থানীয় কমিউনিটির বিশেষত বন্যার সময় দুর্গতদের সহায়তা, প্রবাসে মৃত্যুবরণ করা বাংলাদেশিদের মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা, ফিলিস্তিনের জন্য আর্থিক সহায়তা এবং মালয়েশিয়ায় অসুস্থ ও অভাবী বাংলাদেশিদের জন্য সহায়তা প্রদানসহ নানা মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

তিনি বলেন, ‘আমরা সবসময় মানবতার সেবায় নিয়োজিত থাকার চেষ্টা করি, আল্লাহ আমাদের এই কাজগুলো কবুল করুন। সকলের নিকট দোয়ার দরখাস্ত রইল, যেন বাংলাদেশি মুসলিম কমিউনিটি মালয়েশিয়া আরও বড় পরিসরে মানবতার খেদমত করতে পারে।’

ইসলামী আলোচনা, বিশেষ দোয়া এবং সামাজিক কার্যক্রমের উপস্থাপনার পর আয়োজন করা হয় এক আড়ম্বরপূর্ণ ইফতার ও বুফে ডিনার।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে চার বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ আগস্ট)...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

বিশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

এ সম্পর্কিত আরও পড়ুন