এশিয়াতরুণদের নতুন দলে শীর্ষ পদে আরও চারজন

তরুণদের নতুন দলে শীর্ষ পদে আরও চারজন

ঢাকা অফিস

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ আত্মপ্রকাশ করবে আজ শুক্রবার (১৮ ফেব্রুয়ারি)। বিকেল ৩টার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে দলটির ঘোষণা দেওয়া হবে।

নতুন এ রাজনৈতিক দলে ইতোপূর্বে ছয় শীর্ষ নেতৃত্বের নাম জানা গিয়েছিল। এবার শীর্ষ দশ জনের মধ্যে বাকি চার জনের নাম জানা গেছে। নতুন চার জন হলেন- সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব। সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে তাসনীম জারা ও নাহিদা সারওয়ার নিবা।

আত্মপ্রকাশ করতে যাওয়া এ দলের শীর্ষ জনের মধ্যে ইতোপূর্বে যাদের নাম জানা গিয়েছিল তারা হলেন- আহ্বায়ক পদে নাহিদ ইসলাম ও সদস্য সচিব পদে আখতার হোসেন, নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রধান সমন্বয়কারী, যুগ্ম সমন্বয়ক পদে হান্নান মাসুদ, হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সারজিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক।

রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ বৈঠকে নতুন দলের নাম চূড়ান্ত হয়।

এদিকে নতুন দলের ঘোষণাকে কেন্দ্র করে সেখানে চলছে মঞ্চ সাজানোর প্রস্তুতি। বৃহস্পতিবার সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউতে মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়। পাশাপাশি ওয়াশরুম ও বিভিন্ন বুথ নির্মাণেরও কাজ চলছে। সন্ধ্যা থেকে কাজ শুরু হয় পুরোদমে। গভীর রাত পর্যন্ত কাজ করছেন শ্রমিকরা।

জানা গেছে, ছাত্রদের এই জমায়েতে মেডিকেল টিম, ওয়াশরুম, পুলিশ বুথ, পানির ব্যবস্থা থাকবে। একইসাথে ব্যাকস্টেজে মেয়েদের জন্য অন্য বুথের ব্যবস্থা থাকবে। পাশাপাশি ভিআইপিদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে।

নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেবেন জুলাই আন্দোলনে আহত ও নিহত পরিবারের সদস্যরা। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও থাকবেন। পাশাপাশি বিভিন্ন দেশের কূটনীতিকদেরও যোগ দেওয়ার কথা রয়েছে।

আয়োজকরা জানান, নতুন ঘোষণাকে কেন্দ্র করে ৫ লাখের বেশি জমায়েত হবে। ঢাকা মহানগর পুলিশের অনুমতি নেয়া হয়েছে। সেখানে তিন স্তরের নিরাপত্তা থাকবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন