এশিয়াকাজাখস্তানে তুষার ঝড়ে দুমড়েমুচড়ে গেল ৯৫ গাড়ি

কাজাখস্তানে তুষার ঝড়ে দুমড়েমুচড়ে গেল ৯৫ গাড়ি

আন্তর্জাতিক ডেস্ক

মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে তুষার ঝড়ের কারণে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত ৯৫টি গাড়ি দুমড়েমুচড়ে গেছে। তবে কারও প্রাণহানির তথ্য পাওয়া যায়নি।

শুক্রবার (৩ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে কাজাখস্তানের আকমোলা অঞ্চলের আস্তানা-শুচিনস্ক হাইওয়েতে সড়কে এই দুর্ঘটনাটি ঘটে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, তুষার ঝড়ের কারণে সৃষ্ট এ দুর্ঘটনায় অন্তত ৯৫টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম কাজইনফর্ম নিউজ এজেন্সির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নেওয়ার কাজ করে পুলিশ। ২২টি উদ্ধারকারী যান এবং দুটি ট্রাক্টর কাজে লাগানো হয়। সড়কে সব ধরণের যান চলাচল সীমিত করা হয়েছে।

এদিকে কাজাখস্তানের মহাসড়ক পরিচালনাকারী সরকারি সংস্থা পার কাজআভতোজল এক বিবৃতিতে বলেছে, গতিসীমা এবং নিরাপদ দূরত্ব মেনে না চলার কারণে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।

জরুরি সেবা বিভাগের পক্ষ থেকে খারাপ আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে নাগরিকদের সতর্ক করা হয়েছে। বিশেষ করে রাস্তায় চলাচল এড়াতে সুপারিশ করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন