এশিয়াপাকিস্তানের পাঞ্জাবে সড়ক দুর্ঘটনা: নিহত ১৮, আহত ৩৫

পাকিস্তানের পাঞ্জাবে সড়ক দুর্ঘটনা: নিহত ১৮, আহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ৩৫ জন। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে দেশটির সিন্ধ প্রদেশের মোরো শহরের কাছে একটি ভ্যান ও ট্রাকের সংঘর্ষে এবং পাঞ্জাবের অ্যাটক জেলায় একটি বাস উল্টে এসব হতাহতের ঘটনা ঘটে।

পাকিস্তানি ইংরেজি গণমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে মহাসড়কে প্রায়ই মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটে। এর প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে অতিরিক্ত গতি, বিপজ্জনক ওভারটেকিং এবং ট্র্যাফিক আইনের প্রতি অবহেলা।

রেসকিউ ১১২২ জানিয়েছে, পাঞ্জাবের এটকের এম-১৪ মোটরওয়ের ফতেহ ঝাং ইন্টারচেঞ্জে একটি বাস উল্টে ১০ জন নিহত হন। আহত হয়েছেন ২২ জন।

এক বিবৃতিতে রেসকিউ ১১২২ জানিয়েছে, গাড়িটি মিয়ানওয়ালি থেকে রাওয়ালপিন্ডিগামী একটি ইউটং বাস ছিল।

একই দিনে, লাহোরের এম-৩ এর সৈয়দওয়ালা ইন্টারচেঞ্জ থেকে ফয়সালাবাদের তান্ডলিয়ানওয়ালা যাওয়ার রাস্তায় ঘন কুয়াশার কারণে সৃষ্ট দুর্ঘটনায় লাহোরের একটি পরিবারের সাতজন মারা গেছেন এবং আরও দুজন আহত হয়েছেন।

মাত্র দুই সপ্তাহ আগে, লোধরান জেলার জালালপুর পিরওয়ালার কাছে মুলতান-সুক্কুর মোটরওয়েতে একটি গাড়ি দুর্ঘটনায় খানপুরের এক দম্পতি মারা গিয়েছিলেন এবং তাদের তিন সন্তান গুরুতর আহত হয়েছিল।

উল্লেখ্য, চলতি মাসের শুরুর দিকে বাহাওয়ালপুরের উচ শরীফ রোডের নবীপুর গ্রামের কাছে সড়ক দুর্ঘটনায় নিহত হন সিনেট চেয়ারম্যান ইউসুফ রাজা গিলানির ঘনিষ্ঠ আত্মীয় সাবেক এমএনএ মাখদুম আলী হাসান গিলানি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন