পরবাসমালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থান, বাংলাদেশিসহ ১২৬ অভিবাসী অভিযুক্ত

মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থান, বাংলাদেশিসহ ১২৬ অভিবাসী অভিযুক্ত

প্রবাস ডেস্ক

মালয়েশিয়ার কেদাহ অঙ্গরাজ্যের সিক জেলার বেলান্তিকে অবৈধ অভিবাসী আদালতে বিভিন্ন অভিবাসন আইনে ১২৬ জন অবৈধ অভিবাসীকে হাজির করা হয়েছে। বুধবার (৭ মে) অনুষ্ঠিত শুনানিতে তাদের বিরুদ্ধে অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এবং অভিবাসন বিধিমালা ১৯৬৩ অনুযায়ী অভিযোগ আনা হয়।

বিচারক ইয়েএ তুয়ান মাজদি বিন আবদুল হামিদের আদালতে মামলাগুলো পরিচালনা করেন টিপিপিআই প্রসিকিউটর ফারাহাফিদা বিনতি জাকারিয়া।

আদালত সূত্রে জানা যায়, অভিবাসন আইন ১৯৫৯/৬৩-এর ধারা ১৫(১)(সি) অনুযায়ী অতিরিক্ত সময় ধরে মালয়েশিয়ায় অবস্থানের অভিযোগে ৫৯ জন বিদেশি নাগরিকের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। অভিযুক্তদের মধ্যে চীন, ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের নাগরিক রয়েছেন। আদালত তাদের প্রত্যেককে ১০ হাজার থেকে ১৫ হাজার রিঙ্গিত পর্যন্ত জরিমানা অনাদায়ে কারাদণ্ডের আদেশ দেন।

এদিকে, বৈধ ভ্রমণ নথি ছাড়া মালয়েশিয়ায় প্রবেশ ও অবস্থানের অভিযোগে অভিবাসন আইন ১৯৫৯/৬৩-এর ধারা ৬(১)(সি) অনুযায়ী চীন, বাংলাদেশ ও পাকিস্তানের পাঁচ নাগরিককে আট মাসের কারাদণ্ড এবং এক বেত্রাঘাতের দণ্ড দেওয়া হয়েছে।

অন্যদিকে, পৃথক আরেকটি শুনানিতে ৬২ জন বিদেশিকে ভিজিট পাসের শর্ত ভঙ্গের অভিযোগে অভিবাসন বিধিমালা ১৯৬৩-এর রুল ৩৯(বি) অনুযায়ী অভিযুক্ত করা হয়। আদালত প্রত্যেককে ৬০০ রিঙ্গিত জরিমানা, অনাদায়ে দুই মাসের কারাদণ্ডের নির্দেশ দেন।

কিছু মামলার শুনানি দোভাষী সেবার জন্য পরবর্তী তারিখে মুলতবি করা হয়েছে বলেও জানানো হয়।

কেদাহ রাজ্য মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, অভিবাসন আইন কঠোরভাবে বাস্তবায়ন এবং বিদেশি নাগরিকদের দেশের আইন ও বিধিনিষেধ মেনে চলা নিশ্চিত করতে তাদের এ ধরনের অভিযান ও বিচারিক কার্যক্রম অব্যাহত থাকবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে চার বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ আগস্ট)...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

বিশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

এ সম্পর্কিত আরও পড়ুন