আন্তর্জাতিকহজযাত্রীদের সৌদির ১১ ভাষায় ২৪ ঘণ্টা সেবা

হজযাত্রীদের সৌদির ১১ ভাষায় ২৪ ঘণ্টা সেবা

আন্তর্জাতিক ডেস্ক 

হজ ও ওমরাহযাত্রীদের সুবিধার্থে একটি সমন্বিত ও অত্যাধুনিক হটলাইন সেবা চালু করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এখন থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা মুসল্লিরা মোট ১১টি ভাষায় দিনরাত ২৪ ঘণ্টা এই সেবা গ্রহণ করতে পারবেন।

​মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম গালফ নিউজ জানায়, হজযাত্রীদের তথ্য ও জরুরি সহায়তা নিশ্চিত করতে ‘১৯৬৬’ নম্বরটি চালু করা হয়েছে। এই নম্বরে কল করে হাজিরা প্রয়োজনীয় তথ্য জানার পাশাপাশি সেবাসংক্রান্ত যেকোনো অভিযোগও জানাতে পারবেন।

​মন্ত্রণালয় আরও জানিয়েছে, হাজিদের প্রতিটি কল গুরুত্বের সঙ্গে গ্রহণ করতে বিশেষ প্রশিক্ষিত কর্মী ও উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। দ্রুত সাড়া প্রদান এবং সমস্যার কার্যকর সমাধানের জন্য সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় করা হবে।

​আধুনিক প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থা হাজিদের সঙ্গে কর্তৃপক্ষের সরাসরি যোগাযোগ নিশ্চিত করবে। মূলত হজ ও ওমরাহ পালন প্রক্রিয়া আরও সহজ এবং স্বাচ্ছন্দ্যময় করতেই সৌদি সরকারের এই উদ্যোগ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন