অভিবাসনস্পেন দূতাবাসে মিলছে সরাসরি পুলিশ ক্লিয়ারেন্স সেবা , উচ্ছ্বসিত...

স্পেন দূতাবাসে মিলছে সরাসরি পুলিশ ক্লিয়ারেন্স সেবা , উচ্ছ্বসিত প্রবাসীরা

অনলাইন ডেস্ক

স্পেনের বাংলাদেশ দূতাবাস হতে প্রবাসীদের সরাসরি পুলিশ ক্লিয়ারেন্স প্রদান কার্যক্রম হাতে নেয়া হয়েছে।দূতাবাস থেকে সরাসরি পুলিশ ক্লিয়ারেন্স সরবরাহের এই উদ্যোগ বিশ্বে নজিরবিহীন। এতে উচ্ছ্বসিত স্পেন প্রবাসীরা।

জানা গেছে, এ লক্ষ্যে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রনালয়ের সমন্বয়ে, বাংলাদেশের পুলিশ প্রধানের তরফে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এর একটি টীম স্পেনের বাংলাদেশ দূতাবাস হতে সেবা প্রত্যাশীদের দ্রুত ও কার্যকরী সেবা নিশ্চিত করতে মাদ্রিদে অবস্থান করছেন।

স্পেনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস আয়োজিত অনুষ্ঠানে দূতাবাসের রাষ্ট্রদূত মাসউদুর রহমান জানান, সেবা গ্রহনের উপযুক্ত সর্বশেষ সেবা প্রার্থীটিকেও এই সেবা পৌঁছে দিতে দূতাবাসের চেষ্টা অব্যহত থাকবে। তিনি বলেন, সরকারের প্রবাসী বান্ধব অন্যান্য উদ্যোগের মধ্যে এটি অন্যতম অগ্রাধিকার উদ্যোগ। যার সুফল স্পেন প্রবাসীরা পাচ্ছেন।”

স্পেন বিএনপি সভাপতি জামাল উদ্দিন মনির জানিয়েছেন, স্পেন প্রবাসীদের বাস্তব সমস্যা সমাধানে প্রবাসী বান্ধব বিএনপি সরকারের প্রধানমন্ত্রী ও পার্টি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ বাস্তবায়নে স্পেন বিএনপির প্রত্যেক নেতাকর্মী, সাধারন প্রবাসীদের সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, বিএনপির আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের তত্বাবধানে স্পেন বিএনপির এই সেবা কার্যক্রম শেষ পর্যন্ত অব্যহত থাকবে।

উল্লেখ্য, স্পেনের পেদ্রো সানচেজ সরকার সম্প্রতি যে ম্যাসিভ রেগুলারিজাছিওন অফার ঘোষনা করেছে তার আওতায় স্পেনে বসবাসরত প্রায় বিশ হাজার অনিয়মিত (অবৈধ) প্রবাসী বাংলাদেশি নিয়মিত (বৈধ) হতে চলেছেন।

নিয়মিত করন প্রক্রিয়ায় ডিসেম্বর ২০২৫ এর ৩১ তারিখ থেকে যে সব প্রবাসী কমপক্ষে ৫ মাস স্পেনে প্রমানিত ভাবে বসবাস করে আসছেন তাদেরকেই এই সুযোগটি প্রদান করছেন স্পেন সরকার। ৩০ জুন ২০২৬ পর্যন্ত এই সুযোগের সীমা নির্ধারন করেছে দেশটির ক্ষমতাসীন PSOE সরকার।

সংস্লিষ্ট মহলের তরফ হতে জানানো হয়েছে, প্রয়োজনীয় ডকুমেন্ট হিসেবে একজন স্পেন প্রবাসীকে এই সুযোগ গ্রহন করতে হলে ৫ মাস স্পেনে বসবাসের বিশ্বাসযোগ্য নথি, ভ্যালিড পাসপোর্ট ও নিজ দেশের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অপরিহার্য। নবায়নকৃত পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্স প্রাপ্তিতে দীর্ঘসূত্রিতা এড়াতে এই নজিরবিহীন উদ্যোগ নিয়েছে বিএনপি নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে চার বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ আগস্ট)...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

বিশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

এ সম্পর্কিত আরও পড়ুন