অভিবাসনমির্জাপুরে জমির আইলে পড়ে ছিল প্রবাসীর রক্তাক্ত লাশ

মির্জাপুরে জমির আইলে পড়ে ছিল প্রবাসীর রক্তাক্ত লাশ

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল

টাঙ্গাইলের মির্জাপুরে জমির আইল থেকে ফিরোজ মিয়া (৪৮) নামের এক প্রবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার তরফপুর ইউনিয়নের মাটিয়াঘাড়া এলাকায় তাঁর লাশটি পাওয়া যায়। ফিরোজের মাথায় রক্তাক্ত আঘাত ছিল। তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করেছে পুলিশ।

ফিরোজ মিয়া তরফপুর গ্রামের মাটিয়াঘাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। চার মাস আগে মালয়েশিয়া থেকে তিনি দেশে আসেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, আজ সকালে ফিরোজের লাশ বাড়ির পাশের ধানি জমির আইলের ওপর পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে সকাল ১০টার দিকে থানার পুলিশ গিয়ে ফিরোজের লাশ উদ্ধার করে। ফিরোজের মাথায় রক্তাক্ত জখম রয়েছে। গতকাল সোমবার রাতের কোনো একসময় তাঁকে খুন করা হয়েছে বলে মনে করছে পুলিশ।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন দাবি করেন, ফিরোজ মিয়ার সঙ্গে ওই এলাকার আরেক প্রবাসীর স্ত্রীর সম্পর্ক রয়েছে। এর জেরে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে।

এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খুনের রহস্য উদ্‌ঘাটনে কাজ করছে পুলিশ। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে চার বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ আগস্ট)...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

বিশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

এ সম্পর্কিত আরও পড়ুন