আন্তর্জাতিক ডেস্ক
ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ থেকে সরে আসতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। তিনি বলেছেন, এখানে সংঘাত ‘বেড়ে যাওয়ার বড় ঝুঁকি’ রয়েছে।
বিবিসির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার বলেছেন, এখানে সংঘাত ‘বৃদ্ধির বড় ঝুঁকি’ রয়েছে। সেই সঙ্গে তিনি সব পক্ষকে কূটনৈতিক সমাধান খোঁজার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, এর আগে যুক্তরাষ্ট্রের সাথে বেশ কয়েক দফা আলোচনা হয়েছে ও আমার মতে, কূটনৈতিক প্রচেষ্টা-ই এই সমস্যা সমাধানের উপায়।
স্টারমারের এই মন্তব্য এমন সময়ে এসেছে যখন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এই উত্তেজনা কমানোর উদ্দেশ্যে আলোচনার জন্য ওয়াশিংটন যাচ্ছেন। সেখানে তিনি ট্রাম্পের শীর্ষ কূটনীতিক মার্কো রুবিওর সাথেও দেখা করবেন।
উল্লেখ্য, গত শুক্রবার থেকে ইসরায়েল-ইরান পাল্টাপাল্টি সংঘাত চলছে। এই সংঘাত নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরস্পরবিরোধী বক্তব্য দিয়ে যাচ্ছেন। ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন ট্রাম্প। তবে ইরান এ আবেদন প্রত্যাখান করেছেন।
