অভিবাসনভারতীয় ৫০ সেনাকে হত্যার দাবি পাকিস্তানের

ভারতীয় ৫০ সেনাকে হত্যার দাবি পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের হামলার প্রতিশোধ হিসেবে ৪০ থেকে ৫০ জন ভারতীয় সেনাকে হত্যার দাবি করেছে পাকিস্তান। সেই সাথে ভারতের সামরিক স্থাপনাগুলোতে গোলাবর্ষণ চালানোরও দাবি করেছে তারা।

বৃহস্পতিবার (৮মে) যুক্তরাজ্য-ভিত্তিক ইনডিপেনডেন্ট এই খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গতকাল বুধবার ভোররাতে ভারতের বিমান হামলার জবাবে এই প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতের বেশ কয়েকটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে এবং এতে উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় সেনা নিহত হয়েছে।

পাকিস্তান আরও দাবি করেছে—ভারতের পাঠানো ২৫টি ইসরায়েল নির্মিত কামিকাজে ড্রোন তারা গুলি করে ভূপাতিত করেছে। অন্যদিকে পাকিস্তানের ছোড়া ১৫টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করার দাবি করেছে ভারত।

ভারতীয় পুলিশের বরাত দিয়ে জানানো হয়েছে, ভারতের পুঞ্চ জেলায় পাকিস্তানের গোলাবর্ষণে কমপক্ষে ১৬ জন বেসামরিক নাগরিক ও একজন ভারতীয় সেনা নিহত হয়েছেন। সীমান্ত এলাকার বাসিন্দারা নিরাপত্তার খোঁজে গ্রাম ছেড়ে পালিয়ে গেছেন।

এর আগে ভারত জানিয়েছিল, গত মাসে কাশ্মীরে পর্যটক হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে তারা পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ১০০ ‘সন্ত্রাসবাদীকে’ হত্যা করেছে।

এদিকে প্রত্যক্ষদর্শীরা ইনডিপেনডেন্টকে জানিয়েছেন, একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার সময় বিশাল বিস্ফোরণ ঘটে এবং রাতের আকাশ আলোকিত হয়ে ওঠে। যদিও ভারত আনুষ্ঠানিকভাবে কোনো বিমান ক্ষতিগ্রস্ত হওয়ার কথা স্বীকার করেনি।

ভারত এখনো পাকিস্তানের দাবি করা ৪০-৫০ জন সেনা নিহতের বিষয়ে কোনো জবাব দেয়নি। ভারতের সংবাদমাধ্যমগুলো বলছে, সীমান্তে গোলাবর্ষণে এখন পর্যন্ত দেশটির একজন সেনা ও ১২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন