মোহাম্মদ আশরাফুল ইসলাম আরিফ, পেনসিলভেনিয়া থেকে
যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার আপার ডার্বিতে মোবাইল বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম ও ‘যুক্তরাষ্ট্রে প্রবাসীদের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন’ শীর্ষক সেমিনার শনিবার (৯ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে।
আপার ডার্বির মসজিদ আল-মদিনায় বাংলাদেশ দূতাবাস আয়োজিত “বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে যুক্তরাষ্ট্রে প্রবাসীদের সম্পৃক্ততা বাড়ানো ও করণীয়” শীর্ষক সেমিনারটি সঞ্চালনা করেন চার্জ দ্য অ্যাফেয়ার্স
ডি এম সালাহউদ্দিন মাহমুদ।
সেমিনারে অর্থনৈতিক মন্ত্রী ড. মো. ফজলে রাব্বী প্রবাসী আয়, বিদেশি বিনিয়োগ, ডায়াসপোরা বন্ড, পেনশন প্রকল্প, অফশোর ব্যাংকিং, ও প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে মূল আলোচনায় অংশ নেন।
ড. মো. মাঈন উদ্দিন, বাণিজ্যিক কাউন্সিলর, জিআই পণ্য প্রচারের উপর উপস্থাপনা করেন। পাসপোর্ট ও ভিসা কাউন্সিলর মোহাম্মদ আব্দুল হাই মিলটন এবং কনস্যুলার শামীমা ইয়াসমিন স্মৃতি কনস্যুলার সেবা নিয়ে বক্তব্য রাখেন।
এরপর প্রশ্নোত্তর ও মুক্ত আলোচনায় প্রবাসীরা অংশ নেন, যার মধ্যে ছিলেন মসজিদ আল-মদিনার সভাপতি শেখ সিদ্দিক, প্রাক্তন সভাপতি জিয়াউর রহমান, ড. ইবরুল চৌধুরী, এবিএম আলতামাস বাবুল, আতাউর রহমান সেলিম(অলক), কাউন্সিলম্যান মো. মনছুর আলী মিঠু, মোঃ আরিফ হোসেন মিথুন এবং বিএসিএফ পরিচালক এর সোলায়মান ইবনে মজিব অন্তু প্রমুখ।
চার্জ দ্য অ্যাফেয়ার্স ডি এম সালাহউদ্দিন মাহমুদ সকলকে ধন্যবাদ জানিয়ে সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন।

অপরদিকে ওয়াশিংটন থেকে আগত মোবাইল দূতাবাসের ০৭ সদস্যের দল, পাসপোর্ট ও ভিসা কাউন্সিলর মোহাম্মদ আব্দুল হাই মিলটনের নেত্বতেৃ ৯ ও ১০ই নভেম্বর আপার ডার্বির মসজিদ আল-মদিনায় সেবা প্রদান করেন।
সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তাঁরা প্রবাসী বাংলাদেশিদের নো ভিসা, ই-পাসপোর্ট আবেদন, পুলিশ ক্লিয়ারেন্স সত্যায়নসহ প্রয়োজনীয় সেবা প্রদান করেন, যেখানে প্রায় ৭০০ জনেরও বেশি সেবা গ্রহণ করেন।
দুই দিনের কার্যক্রম শেষে মসজিদের পক্ষ থেকে সভাপতি প্রাক্তন কাউন্সিলর শেখ সিদ্দিক দূতাবাস কর্মকর্তাদের ও স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানান এবং তাদের সেবার প্রশংসা করেন।
আয়োজক কমিটির পক্ষে এবিএম আলতামাস বাবুল বলেন, ‘ওয়াশিংটন থেকে আগত দলটির ব্যবহার ও কার্যক্রম অতুলনীয় ছিল, যা সেবাগ্রহীতাদের মন জয় করেছে।’
সমাপনী বক্তব্যে পাসপোর্ট ও ভিসা কাউন্সিলর জনাব মোহাম্মদ আব্দুল হাই মিলটন আয়োজক টিমের সহযোগিতা ও আতিথেয়তার প্রশংসা করেন এবং সেবাগ্রহীতাদের ধৈর্য্যর জন্য ধন্যবাদ জানান। ভবিষ্যতে আরও উন্নত সেবা প্রদানের আশ্বাস দেন তিনি।
অনলাইন গ্রুপ ‘বাংলাদেশি আমেরিকান কমিউনিটি ফোরাম অব পেনসিলভেনিয়া’ সহ আরো অনেকেই প্রচারনায় দায়িত্ব পালন করে।
