অভিবাসনআমার কথা বলে চাঁদা-হুমকি দিলে পুলিশে দিন: আসিফ নজরুল

আমার কথা বলে চাঁদা-হুমকি দিলে পুলিশে দিন: আসিফ নজরুল

ঢাকা অফিস

অন্তর্বর্তী সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আমার কথা বলে চাঁদা, অবৈধ সুবিধা আদায় ও কাউকে হুমকি দেওয়ার মতো এ ধরনের কাজ কেউ করলে আপনারা তাদের পুলিশে ধরিয়ে দেবেন, মামলা করবেন। আর এগুলোর সত্যতা মিললে তাদের বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লাইভে এসে এসব কথা বলেন আসিফ নজরুল।

উপদেষ্টা বলেন, ‘আমি সরকারে আসার আগে এবং পরে বহু মানুষ আমার সঙ্গে অনুরোধ করে ছবি তুলেছেন। সরকারে আসার আগে বহু প্রোগ্রামে গিয়েছি, অনেকে ছবি তুলেছেন। আমাকে কেউ কেউ জানিয়েছেন, এসব ছবি দেখিয়ে কেউ কেউ অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করছেন। কেউ কেউ নাকি বিভিন্ন কথা বলে চাঁদা আদায়েরও চেষ্টা করেছেন। এগুলো আমি শুনেছি, সত্য-মিথ্যা জানি না।’

তিনি বলেন, ‘আমি এর তীব্র প্রতিবাদ করছি। যারা এসব কর্মকাণ্ড করেছেন বা করার চেষ্টা করছেন তাদের পুলিশে ধরিয়ে দেবেন। কোনো অবস্থায় কোনো কারণে আমার কথা বলে কেউ যদি চাঁদা আদায়ের বা অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করেন, আপনারা তাকে পুলিশে ধরিয়ে দেবেন, মামলা করবেন। মামলার কপি আমার ফেসবুকে পাঠিয়ে দেবেন। অবশ্যই আমি চেষ্টা করবো এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য।’

আসিফ নজরুল বলেন, ‘আমি বা আমার সরকারের কেউ কোনোরকম অবৈধ কাজের প্রশ্রয় দেবে না। এই সব কাজ যারা করার চেষ্টা করছেন বা করেছেন, তাদের আমি কঠোর হুঁশিয়ারি জানাচ্ছি, বাংলাদেশের মানুষের সঙ্গে কোনোরকম অন্যায় করবেন না, আমাদের কারো নাম ব্যবহার করবেন না।’

আইন উপদেষ্টা বলেন, ‘আমাদের নামে কোনোরকম চাঁদাবাজি, অবৈধ সুবিধা আদায়, কাউকে কোনোরকম হুমকি দেওয়া- এসব থেকে বিরত থাকবেন। আমরা জানতে পারলে উপযুক্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে চার বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ আগস্ট)...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

বিশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

এ সম্পর্কিত আরও পড়ুন