অভিবাসনঢাকায় ছিনতাইকারীর হাতে যুবক খুন, যাওয়া হলো না অস্ট্রেলিয়ায়

ঢাকায় ছিনতাইকারীর হাতে যুবক খুন, যাওয়া হলো না অস্ট্রেলিয়ায়

ঢাকা অফিস

চার মাস আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন জাররাফ আহমেদ প্রিতম (৩১)। বিয়ের পর তার স্ত্রী উচ্চতর পড়াশোনার জন্য চলে যান অস্ট্রেলিয়ায়। আর মাত্র কয়েকদিন পর জাররাফেরও যাওয়ার কথা ছিল অষ্ট্রেলিয়ায়। এজন্য ঢাকায় করা চাকরিও ছেড়ে দিয়েছিলেন প্রিতম। কিন্তু তার আর অস্ট্রেলিয়া যাওয়া হলো না। সম্প্রতি নিজ গ্রাম থেকে ঢাকায় ফেরার পথে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মৃত্যু হয় জাররাফ আহমেদ প্রিতমের।

মঙ্গলবার (২৭ আগস্ট) ভোর রাতে রাজধানীর টেকনিকেল মোড় থেকে মিরপুর ১ নম্বর যাওয়ার পথে ভোরে তিনি ছিনতাইয়ের কবলে পড়েন প্রিতম। সেখানে তার জিনিসপত্র ছিনতাইকারীরা নিতে চাইলে তিনি বাধা দেন। এসময় জাররাফ আহমেদ প্রিতমকে ছুরিকাঘাত করে পালিয়ে যান ছিনতাইকারীরা।

জানা গেছে, প্রিতমের গ্রামের বাড়ি নওগাঁর নজিপুর গ্রামে। তার বাবার নাম বদরুজ্জামান। জাররাফ আহমেদ প্রিতম মিরপুরে চাকরি করতেন এবং সেখানেই একটি ভাড়া বাসায় থাকতেন। মঙ্গলবার রাতে গ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি। ভোরবেলা গাবতলীতে বাস থেকে নেমে তিনি মিরপুরে যাচ্ছিলেন। পথে ভোর ৫টার দিকে মিরপুর ১ নম্বর এলাকায় ছিনতাইয়ের কবলে পড়েন তিনি। এসময় তার সঙ্গে থাকা ল্যাপটপ ও প্রয়োজনীয় জিনিস ছিনতাইকারীরা ছিনিয়ে নেন। তিনি বাধা দিলে তাকে তারা ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেিই মারা যান যান প্রিতম।

প্রিতমের পরিবার জানায়, কয়েকদিন পরই অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল প্রীতমের। এজন্য চাকরি ছেড়ে দিয়েছিলেন। কিন্তু ঢাকায় ফিরে তিনি লাশ হয়ে গেলেন। এ খবর তার বাবাকে জানানো হয়নি। কারণ তার বাবার কয়েকদিন আগে ওপেন হার্ট সার্জারি হয়েছে। প্রিতমের স্ত্রীকেও তারা খবরটি দিতে পারেননি।

নিহত প্রিতমের শ্যালক আরও বলেন, আমরা তাকে মঙ্গলবার দিনভর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করি। পরে সন্ধ্যার দিকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে খোঁজ নেই। এরপর জানতে পারি প্রীতমের মরদেহ সেখানে আছে। বুধবার (২৮ আগস্ট) আমরা মরদেহ বুঝে পেয়েছি। তার মরদেহ গ্রামে দাফন করা হবে।

এ ঘটনায় প্রিতমের চাচাতো বোন কানিজ শারমিন থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে দারুস সালাম থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, প্রীতম নামে এক যুবক ছিনতাইয়ের কবলে পড়ে খুন হয়েছেন। আমরা এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা শনাক্ত করতে পারিনি।

কারণ হিসেবে এসআই রেজাউল জানান, যে এলাকায় প্রিতম ছিনতাইয়ের কবলে পড়েছিলেন সেখানে আশপাশে কোনো সিসি ক্যামেরায় ঘটনা দেখা যায়নি। এরপরও আমরা বিষয়টি তদন্ত করছি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন