কুয়েত প্রতিনিধি:
কুয়েতে হৃদরোগে আক্রান্ত হয়ে আব্দুল আজিম (৫৪) নামে এক প্রবাসী বাংলাদেশির মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তিনি ঢাকার দোহার উপজেলার শিলাকোঠা এলাকার মোহাম্মদ সাদেকের ছেলে।
আব্দুল আজিম দীর্ঘ ২১ বছর ধরে কুয়েতে ড্রাইভার হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সময় শুক্রবার হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে আদান হাসপাতালে ভর্তি করানো হয়। পরে শনিবার (২৭ এপ্রিল) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
আজিমের মামা মোকলেস হোসেন জানান, আব্দুল আজিমের দেশে এক ছেলে ও এক মেয়ে আছে। বর্তমানে তার মরদেহ মর্গে রাখা আছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে দ্রুত তার মরদেহ দেশে পাঠানো হবে।
