অভিবাসনধান কাটতে গিয়ে হিটস্ট্রোকে প্রবাসীর মৃত্যু

ধান কাটতে গিয়ে হিটস্ট্রোকে প্রবাসীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ধান কাটতে গিয়ে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে প্রবাসী যুবক জাকির মিয়ার। সম্প্রতি দেশে ফিরে বিয়ে করেন এই প্রবাসী। ঘরে নববধূকে রেখে ধান কাটতে গিয়ে মৃত্যু হয় তার।

শনিবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার চাপরতলা ইউনিয়নের বেঙ্গাউতা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জাকির মিয়া চাপরতলা ইউনিয়নের বেঙ্গাউতা গ্রামের বড় বাড়ির সুলমান মিয়ার ছেলে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অভিজিৎ রায় এ তথ্য নিশ্চিত করেন।

প্রবাসী জাকিরের পরিবার সূত্রে জানা যায়, শনিবার দুপুরে প্রচণ্ড রোদে নিজেদের কৃষিজমিতে কাজ করতে যান জাকির মিয়া। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে বাড়িতে নিয়ে এসে পরিবারের লোকজন মাথায় পানি ঢালে। অবস্থার উন্নতি না হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচাতো বোন হাফিজা বেগম জানান, জাকির কৃষি জমিতে প্রচণ্ড রোদে কাজ করার সময় বুকে ব্যথা অনুভব করেন। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মারা যান।

এ বিষয়ে স্থানীয় চাপরতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনসুর আহমেদ ভূঁইয়া বলেন, মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি জাকিরের বাড়িতে গেছি। সে নিজেদের জমির ধান কাটতে গিয়ে প্রচণ্ড গরমে হিটস্ট্রোক করে মারা গেছে। সে প্রবাসী ছিল। কিছুদিন আগে দেশে এসে বিয়ে করেছে সে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অভিজিৎ রায় বলেন, প্রাথমিকভাবে মনে হয়েছে, হিটস্ট্রোকে মারা গেছেন তিনি। এ সময় আমাদের সবাইকে আরও সচেতন হওয়া উচিত।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন