ইউরোপসুনাককে আর চান না ব্রিটেনবাসী!

সুনাককে আর চান না ব্রিটেনবাসী!

আন্তর্জাতিক ডেস্ক

ব্রিটেন জুড়ে নির্বাচনের আমেজ। সাধারণ নির্বাচনের আর মাত্র দু’দিন বাকি। জোরকদমে প্রচার চালিয়ে যাচ্ছে দুই প্রধান প্রতিদ্বন্দ্বী দল, লেবার পার্টি ও কনজারভেটিভ পার্টি (টোরি)। তবে জনমত সমীক্ষা যা আভাস দিচ্ছে, তাতে ৭২ শতাংশ ব্রিটেনবাসীই ঋষি সুনাককে আর প্রধানমন্ত্রী চান না। এমনও আশঙ্কা করা হচ্ছে, শুধু হার নয়, এ বারের নির্বাচনে কার্যত মুখ থুবড়ে পড়বে টোরিরা।

জনমত সমীক্ষা বলছে, লেবার পার্টি ৪০ শতাংশ ভোট পাবে, টোরিরা পাবে ২০ শতাংশ এবং নাইজেল ফারাজের নেতৃত্বাধীন কট্টরপন্থী দল রিফর্ম ইউকে পাবে ১৬ শতাংশ ভোট। স্ত্রী অক্ষতাকে নিয়ে নেসডেনের স্বামীনারায়ণ মন্দিরে পুজা দিতে গিয়েছিলেন সুনাক। গোটা প্রচারপর্বেই হিন্দু ধর্মের প্রতি আস্থার কথা জানিয়েছেন তিনি। কথার মাঝেমাঝে ভগবত গীতা থেকে দু’এক লাইন বলেওছেন। যেমন বলেছেন, নির্বাচনের ফলাফল যা-ই হোক, তিনি কর্মের উপর বিশ্বাস করেন। অনেকেরই বক্তব্য, নিজের দলও সুনাকের উপর তেমন একটা ভরসা করতে পারছে না। এ অবস্থায় একমাত্র ‘ঈশ্বরই ভরসা’ সুনাকের।

রিফর্ম ইউকে-র নেতা ফারাজ দাবি করেছেন, কনজ়ারভেটিভদের ভোট এবার তাদের ঘরে ঢুকবে। তারাই প্রধান বিরোধী দল। আজ তাকে এক হাত নিয়েছেন সুনক। গলা চড়িয়েছেন লেবার নেতা কিয়ার স্টার্মারের বিরুদ্ধেও। ফারাজও পাল্টা বলেছেন, সুনাক ‘চূড়ান্ত পিছল’ পথে দাঁড়িয়ে রয়েছেন। তার দলেরই নেতা তার প্রতি ‘জাতিবিদ্বেষী’ মন্তব্য করেছেন। সুনাকও এর আগে এ নিয়ে প্রকাশ্যে দুঃখপ্রকাশ করেছেন। জানিয়েছেন, তার মেয়েও ওই মন্তব্য শুনেছে এবং স্বাভাবিকভাবেই কষ্ট পেয়েছে।

প্রচারে জনসাধারণের প্রতি সুনাকের বার্তা, যারা এখনো নিশ্চিত নন, কাকে ভোট দেবেন, তাদেরকে অনুরোধ টোরিকে ভোট দিন। কারণ লেবার পার্টি শুধুই সমাজের মধ্যস্তরকে নিয়ে কথা বলছে। সকলের নিয়ে ভাবছে না। স্টার্মার পাল্টা বলেছেন, ‘ভাবুন কী ভয়ানক হবে! শুক্রবার ঘুম থেকে উঠে দেখলেন টোরিরা আরো পাঁচ বছর দেশ চালাবে।’ টোরিদের বিদ্রুপের পাশাপাশি তার আর্জি, ‘এবারের গ্রীষ্মে দেশে একটা বদল আসুক।’ সেই সঙ্গে প্রতিশ্রুতি- ‘আমি যদি প্রধানমন্ত্রী হই, পার্টি পরে থাকবে, আগে দেশের কথা ভাবব।’
সূত্র : আনন্দবাজার পত্রিকা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে চার বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ আগস্ট)...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

বিশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

এ সম্পর্কিত আরও পড়ুন